কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধ : টাঙ্গাইলের কালিহাতীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) ও ঠিকাদার দ্বন্দ্বের কারণে একটি খালের ওপর সেতু নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। শেষে হয়েছে নির্মাণ কাজের সময়।
জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে সেতুটির কাজ শুরু হয়। কিছুটা কাজ করার পরে ঠিকাদার উধাও হয়ে যান।
পরে টেন্ডার বাতিল করে ফের ২০২৩-২৪ অর্থবছরে সাভার খালের ওপর সেতু নির্মাণে ৪১ লাখ টাকা অর্থ বরাদ্দ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সেতুর নির্মাণকাজ পায় বুলবুল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
ফলে উপজেলার একাধিক গ্রামের অসংখ্য মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। অভিযোগ উঠেছে, উপজেলা
বদলি হওয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান এবং ঠিকাদারের মধ্যে বনিবনা দ্বন্দ্বের কারণে সেতু নির্মাণকাজ বন্ধ হয়ে গেছে।
স্থানীয়রা জানান, সেতু না থাকায় বাঁশের সাঁকো তৈরি করে এলাকার লোকজন পারাপার হয়। ঝুঁকি নিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসী ইউনিয়ন পরিষদ ও উপজেলা শহরে চলাচল করে। গ্রামের মানুষ মারা গেলে দাফন করার জন্য গোরস্থানে লাশ নেওয়া পারাপার চরম ভোগান্তির শিকার হচ্ছে।
কালিহাতীর কোকডহরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল বাছেত বলেন, দীর্ঘদিন ধরে সাভার খালের ওপর সেতু নির্মাণ নিয়ে পিআইওর সঙ্গে ঠিকাদারের ঝামেলা রয়েছে। একজন আরেকজনকে দেখান। দুইবার কাজ শুরু হলেও এখন পর্যন্ত শেষ হয়নি। সেতুর বিষয়ে পিআইওর কাছে গেলে বলেন ঠিকাদার জানেন, আর ঠিকাদার বলেন পিআইওর কাছে যান। আমরা দ্রুত সেতু নির্মাণ করার দাবি করছি।
বুলবুল এন্টারপ্রাইজের ঠিকাদার আরিফুল ইসলাম সঙ্গীত পাওয়া যায়নি।
কালিহাতী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তথ্য জন্য আবেদন করতে হবে।সব জানি মন্তব্য করব না। জানতে হলে টাঙ্গাইল ডিআরও সাথে যোগাযোগ করেন।
