ফরিদ সাইদ:
জাতীয় প্রেস ক্লাবে সাপ্তাহিক পত্রিকার সম্পাদকদের সংগঠন উইকলি এডিটরস ফোরামের আয়োজনে ‘গুজব নয়, দায়িত্বশীল সাংবাদিকতা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের ৮ আগস্ট, শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়।
বর্তমান সময়ে মূলধারার সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের ব্যাপকতা নিয়ে বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। তথ্য সরবরাহের ক্ষেত্রে অপতথ্য ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের দ্বিধাহীনভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়
অনুষ্ঠানে বর্তমান সময়ে তথ্য সরবরাহে মূলধারার সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের ব্যাপকতায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। বিষয়টি বিবেচনায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দ্বিধাহীন হওয়ার আহ্বান জানান আলোচকরা।
প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ূব ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম।
আলোচনা করেছেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক ও বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল অলুকদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উইকলি এডিটরস ফোরামের মহাসচিব মুহা. শরীফ খান, সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক উন্নয়ন ধারা। এছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত সাপ্তাহিক পত্রিকার সম্পাদকগণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইকলি এডিটরস ফোরামের সভাপতি দেবাশীষ দেব। সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাপ্তাহিক পত্রিকার সম্পাদকরা উপস্থিত ছিলেন।
