বেড়ায় ওয়ারেন্টভুক্ত যুবলীগ নেতা সোহেল কে গ্রেপ্তারের সময় ছিনতাই, ফেসবুক সায়লাব: পুলিশের ওপর হামলা, আসামি চম্পট

ওসমান গনি বেড়া পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়ায় পরোয়ানাভুক্ত এক যুবলীগ নেতাকে গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনতাই করে নিয়ে গেছে সঙ্গীরা। শনিবার (৮ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে বেড়া থানাধীন সম্ভুপুর মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুরো এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেড়া পৌর যুবলীগের সদস্য মোঃ সোহেল রানা (৩৮)—যিনি কাগমাইরপাড়া গ্রামের মৃত আয়নাল হকের ছেলে—তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রাশেদুল ইসলাম এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ সোহেল রানা সম্ভুপুর মসজিদ সংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
​গ্রেফতারের পরপরই একই এলাকার মোঃ লিমন (২২), মোঃ জিকরুল (২২), মোঃ শরীফ (৩৫), মোঃ আকাশ (৩২) ও রিদয় (১৮)-সহ অজ্ঞাতনামা ৮-১০ জন ব্যক্তি সংগঠিত হয়ে পুলিশের কাজে বাধা দেয়। তারা পুলিশ সদস্যদের ওপর চড়াও হয়ে টানা হ্যাঁচড়া করে হাতকড়া পরা অবস্থায় আসামি সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সাহায্য করে।
​ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ ও প্রত্যক্ষদর্শীরা এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়। ভিডিওতে পুলিশের কাছ থেকে জোরপূর্বক আসামি ছিনিয়ে নেওয়ার দৃশ্য দেখে চরম ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা।
​এ বিষয়ে বেড়া মডেল থানা পুলিশ ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার জানিয়েছে, সরকারি কাজে বাধা প্রদান এবং আসামি ছিনতাইয়ের ঘটনায় যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। ছিনতাই হওয়া আসামি সোহেল রানাসহ ঘটনায় জড়িত অন্যান্যদের �