আদমদীঘির ছাতিয়ানগ্রাম উচ্চবিদ্যালয়ে সংবর্ধনা সভায় –এমপি আব্দুল মহিত তালুকদার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে আদমদীঘির ছাতিয়ানগ্রাম উচ্চবিদ্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য সংবর্ধনা দেয়া হয়েছে। গত শনিবার (৮ আগষ্ট) বিকেলে ছাতিয়ানগ্রাম উচ্চবিদ্য্যলয় প্রাঙ্গনে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি, শিক্ষক ও শিক্ষার্থিদের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান ফটিকের সভাপতিত্বে প্রধান অতিথি সংবর্ধিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, বিদ্যালয় থেকে মেধাবি শিক্ষার্থি গড়তে হলে শিক্ষক ও অভিভাবকদের অগ্রনি ভুমিকা রাখতে হবে। সুশিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। তিনি বিদ্যালয় বহুতল ভবন নির্মান, কম্পিউটার ল্যাব স্থাপন, খেলাধুলা সামগ্রি প্রদানসহ বিদ্যালয় উন্নয়নে সার্বিক সহযোতিার করার আশ^াস দেন। বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক আব্দুল আলীমের সঞ্চালনায় সংবর্ধনা সভায় আরো বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা, শিক্ষক ময়েন উদ্দিন, আবু জাকেরিয়া, শিক্ষার্থী হাবিবা সুলতানা প্রমুখ।