লালমনিরহাটের জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি।

লালমনিরহাট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের হাসান অনিক রংপুর থেকে গ্রে’ফতার

লালমনিরহাট থানায় দায়ের করা মামলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে রংপুর থেকে তাকে গ্রেফতার করে। সে জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক।

গ্রেফতার হওয়া জোবায়ের হাসান আনিক লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার তালুখুটামারা এলাকার আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, লালমনিরহাট থানায় দায়ের করা মামলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) রংপুরে অভিযান চালিয়ে গ্রে’ফতার করে। তাকে লালমনিরহাটে নিয়ে আসা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।