কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা:প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী অঞ্চলের কৃষি উদ্যোক্তাদের জন্য তিন হাজার কোটি টাকার তহবিল রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজশাহীতে রিজিওনাল কনফারেন্স অন এগ্রো প্রসেসিং বিষয়ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে, তিনি বলেন,বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো উত্তরবঙ্গের কৃষি ও কৃষিজাত পণ্যের উন্নয়নকে কেন্দ্র করে এ বিশেষ পুনরর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা, আর এ যাত্রায় উত্তরাঞ্চলের কৃষি ও কৃষিভিত্তিক শিল্প বড় ভূমিকা পালন করবে। তিনি উদ্যোক্তাদের আলু থেকে স্টার্চ ও এপিআই উৎপাদন এবং আমের বহুমুখী ব্যবহারকে কেন্দ্র করে নতুন শিল্প গড়ে তোলার আহ্বান জানান। উপদেষ্টা বলেন, ‘রাজশাহীর কৃষি উদ্যোক্তাদের জন্য অতীতের কোনো সরকারই এমনটা করেননি। বরাদ্দকৃত এই তহবিল থেকে উদ্যোক্তারা মাত্র ৫ থেকে ৯ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন। তিনি উদ্যোক্তাদের আলু থেকে স্টার্চ ও এপিআই উৎপাদন এবং আমের বহুমুখী ব্যবহারকে কেন্দ্র করে নতুন শিল্প গড়ে তোলার আহ্বান জানান। এবং সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী ডিসেম্বর থেকেই এ অঞ্চলের বন্ধ শিল্পকল-কারখানাগুলো খুলে দেয়া হবে বলে জানান। এতে কর্মসংস্থানের সুযোগ পাবে উত্তরাঞ্চলের অনেক মানুষ। রাজশাহী পিটিআইয়ের কনফারেন্সে ষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী,রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী, উদ্যোক্তা প্রমুখ।#