ওসমান গনি , বেড়া,পাবনা প্রতিনিধি:
পাবনা জেলার সর্বমোট ৩৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) পাঠিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রশাসনিক শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক দায়িত্ব পালনে ত্রুটি বা অবহেলার কারণে উপজেলাভিত্তিক বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের এই নোটিশ দেওয়া হয়েছে।
তালিকায় দেখা যায়, জেলার ৯টি উপজেলার মোট ৩৬৭টি প্রাথমিক বিদ্যালয় এই কারণ দর্শানোর নোটিশের আওতায় এসেছে।
উপজেলাভিত্তিক শোকজপ্রাপ্ত স্কুলের সংখ্যা: সাঁথিয়া: ৭৪টি , আটঘোরিয়া: ৫৯টি , পাবনা সদর: ৫৪টি, বেড়া: ৫০টি
চাটমোহর: ৪৮টি, সুজানগর: ৪১টি, ঈশ্বরদী: ২৩টি, ভাঙুড়া: ১১টি ফরিদপুর: ৭টি
নোটিশে উল্লিখিত নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষকদের কারণ দর্শানোর জবাব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পাবনার শিক্ষা সংশ্লিষ্ট হালচালে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
