নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে স্বার্থ ও অধিকার রক্ষায় জাতীয় নাগরিক পাটির্র (এনসিপি) উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, এনসিপি রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক মোবাশ্বের আলী। তিনি বলেন, রাজশাহী থেকে নেসকোসহ আঞ্চলিক অফিসগুলো বগুড়ায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে। এটি রাজশাহীর প্রতি বৈষম্যমূলক আচরণ। এ বৈষম্য রাজশাহীর জনগণ মানবে ননা। সরকার যদি এগুলো থেকে বিরত না থাকে এবং জনগণের মনোভাব বুঝতে ব্যর্থ হয়, তাহলে রাজশাহীর স্বার্থ রক্ষায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব আতিকুর রহমান, জাতীয় যুবশক্তির সহ সাংগঠনিক সম্পাদক হযরত আনাস, নারী শক্তির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক উড়সী মাহফিলা ফাতিহা, জেলা ছাত্রশক্তির আহবায়ক মোতালেব হোসেন প্রমুখ।
