ভ্রাম্যমান প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় মসজিদের দানের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সভাপতির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বৈঠক করছেন এলাকাবাসী। ঘটনাটি উপজেলার ধোপাদহ ইউনিয়নের সলঙ্গী মোল্লাপাড়া জামে মসজিদে।
স্থানীয় একাধিক সুত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের সলঙ্গী মোল্লাপাড়া জামে মসজিদের সভাপতি ছিলেন ওই গ্রামের আবুল হোসেনের ছেলে আঃ মতিন। তিনি মসজিদের ক্যাশিয়ার আঃ আওয়াল মাস্টারের নিকট থেকে ৩৬৬০০ টাকা নেন। পরবর্তীতে ওই ক্যাশিয়ার বদল হলে ঠান্টু মাস্টার ক্যাশিয়ারের দায়িত্ব পেলে তার নিকট থেকে রুস্তমের ছেলে রেজাউল এর মাধ্যমে আবারো ৫৮০০০ টাকা নেন। বর্তমান আকবার আলীর ছেলে মধু ক্যাশিয়ারের দায়িত্ব পালন করতে গেলে সম্পুর্ন টাকা হিসাব নিকাশ করতে গেলে টাকা নেয়ার বিষয়টি জানাজানি হয়। এনিয়ে গত ১৪/৭/২৬ মঙ্গলবার রাতে স্থানীয় আঃ মতিন, ইউনুস মাস্টার, আঃ কুদ্দুসসহ গ্রামের মুরব্বিরা বৈঠক করেন। বৈঠকে একে অপরকে দোষারোপ করে অমীমাংসিত থাকে।
এবিষয়ে ইউনুস মাস্টার বলেন, একে অপরের কথা বলছেন, পরে আবার বসবেন।
এবিষয়ে সভাপতি আঃ মতিন মোবাইল ফোনে বলেন তিনি কোন টাকা নেন নাই, ক্যাশিয়ার সব জানে বলেই ক্ষিপ্ত হয়ে লাইন কেটে দেন।
বর্তমান ক্যাশিয়ার মধু জানান সভাপতি আঃ মতিনের নিকট মোট ৯২০০০ টাকা পাওয়া যাবে।
স্থানীয় একাধিক ব্যাক্তি জানান সভাপতি ও ক্যাশিয়ার মসজিদের জনগণের দানের টাকার রক্ষক, তারা মসজিদের টাকা নিয়ে আত্মসাৎ করতে পারে না। মসজিদের টাকা ফেরত দিতে হবে।
এ বিষয়ে মো.মন্জু মোল্লা জানান, ক্যাশিয়ারের নিকট থেকে সভাপতি টাকা নিয়েছে, সে টাকা দিলে মসজিদের কাজ করতে হবে।
লাল মিয়া মেম্বর বলেন, সভাপতি ও ক্যাশিয়ার ভাল জানে।
বিষয়টি নিয়ে এলাকায় নানামুখী আলোচনার ঝড় চলছে।
