চাটমোহর বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)

শিক্ষার মান উন্নয়নের লক্ষে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদালয়ের অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় অভিভাবক সমাবেশ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরকেএম আঃ রব মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল ইসলাম। এসময় একাডেমিক সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাদ হোসেন শামীমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মা ও বাবা উপস্থিত ছিলেন।