মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটিতে পাবনা চাটমোহরের কৃতি সন্তান এ.এম.ফজলুল করিম সাব্বির’কে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
এ.এম.ফজলুল করিম সাব্বির চাটমোহর পৌর বিএনপির সাবেক সভাপতি এ.এম.জাকারিয়ার সন্তান। দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক নিষ্ঠা ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত হয়েছেন বলে সংশ্লিষ্টদের অভিমত।
নতুন দায়িত্ব লাভের পর এ.এম.ফজলুল করিম সাব্বির মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সবার কাছে দোয়া কামনা করে বলেন, সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও মূল্যবোধ অটুট রেখে শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন
