চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ গ্রেফতার-৩

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
চাটমোহর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শনিবার (১৮ জুলাই) রাতে নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সভাপতিসহ ৩ জনকে গ্রেফতার
করেছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ছাইকোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছাইকোলা গ্রামের আঃ কুদ্দুসের ছেলে মোহাম্মদ
জুয়েল (২৮), নিমাইচড়া ইউনিয়নের বরদানগর গ্রামের আজগার আলীর ছেলে নিমাইচড়া ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা জাবেদ
আলী (৩৫) ও নিমাইচড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি সদস্য মির্জাপুর গ্রামের রুহুল আমিন (৩৫)।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাঃ অলিউর রহমান জানান, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তিন নেতাকে বিস্ফোরক
মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে আটক করা হয়েছে। আটককৃতদের রবিবার (১৯ জুলাই) সকালে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে
পাঠানো হয়েছে।