চাটমোহরে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) ঃ
জুলাই শহিদ দিবস উপলক্ষে পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ। আলোচনায় অংশ নেন, এএসপি (চাটমোহর সার্কেল) আবু বকর সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ হুমায়ুন কবির, প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, বিএনপি নেতা ভিপি সেলিম রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক, প্রধান শিক্ষক আরকেএম আঃ রব মিঞা, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাদ হোসেন শামীম, জুলাই যোদ্ধা আঃ আলীম, বিএনপি নেতা জিয়া মুনসি, হাসানুজ্জামান সবুজ, রাবিকুল হাসান প্রমুখ। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার, থানার অফিসার ইনচার্জ মোহাঃ অলিউর রহমান, প্রধান শিক্ষক খোরশেদ আলম মিলন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, জনস্বাস্থ্য প্রকৌশলী মতিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানাসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।