আবু ইসহাক সাঁথিয়া: পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের ৩১নং বোয়াইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যানেলপুলে ১ ও সাধারণ ৩ পরীক্ষার্থী সাফল্য অর্জন করেছে। বৃত্তি অর্জনকারীরা হলেন মোঃ মিতুল আহম্মেদ ট্যানেলপুল ও সাধারণ মোঃ আব্দুর রহমান, মোছাঃ মরিয়ম আক্তার মিনু, মোছাঃ সায়মা খাতুন। ৩১নং বোয়াইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রওশন আলম ফরিদ সাফল্য অর্জনকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, কমলমতি শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষক মন্ডলীর গাইড লাইন ও অভিভাবকদের সচেতনতায় এ সাফল্য অর্জন করেছে। তাদের ভবিষ্যৎ আরো উত্তোরোত্তর সাফল্য কামনা করে এলাকাবাসীসহ সকলের দোয়া কামনা করেন।
