চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক সেবিকে আটক করে। আটককৃতরা হল, হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি এলাকার বজলুর রশিদের ছেলে ইমন আলী (২১), পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার মহেশ রুহালী চারালপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শামীম উদ্দিন (২১) ও হান্ডিয়াল ইউনিয়নের পাটিয়াতা গ্রামের ইমন আলীর ছেলে সাব্বির হোসেন (২৬)।
আটকৃতদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করলে আদালত আটককৃতদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা করে জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাঃ অলিউর রহমান জানান, জেলা সুপারের নির্দেশে চাটমোহরকে মাদক ও জুয়া মুক্ত করতে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।
