ওসমান গনি বেড়া পাবনা
মাননীয় সংসদ সদস্য ৬৯ পাবনা-২ (সুজানগর-বেড়া) এ কে এম সেলিম রেজা হাবীবের সাবিক দিক নিদর্শনায় মাদক বিক্রেতা, মাদক সেবী,সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজ প্রতিরোধে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে ও পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সুজানগর পৌর বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনা -২ আসনের সাংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবীব।তিনি বলেন, মাদক কারবারি সন্ত্রাসী চাঁদাবাজ ও দখল দারদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সুফি উল্লাহ।অনান্য দের মদ্ধে বক্তব্য রাখেন -অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম বিশ্বাস ।বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন প্রমুখ।
