সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও আলোচনাসভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা : জলবায়ুর পরিবর্তন ও জনসচেতনতা ˆতরিতে সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে| সোমবার (২৯ জুন) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়| এসময় শিক্ষার্থীদের মাঝে জলবায়ুর পরিবর্তন, জনসচেতনতা ˆতরি ও বৃক্ষ রোপণের গুরুত্বারোপ করে আলোচনাসভা অনুষ্ঠিত হয়|
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন, সেলিম নাজির উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল হামিদ, সদস্য আব্দুল আজিজ, এবিএস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বৃক্ষপ্রেমী রোটা. মো. আলতাফ হোসেন, সাবেক পৌর কাউন্সিলর শহীদুল ইসলাম লালু, রফিকুল ইসলাম প্রমূখ| এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন|