পলাতক ইয়াবা ব্যবসায়ী জাহাঙ্গীর মিয়া অবশেষে পুলিশের জালে

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে মাদক মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ও কথিত ইয়াবা ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর মিয়াকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। আটককৃত জাহাঙ্গীর-কে আজ ২৯ জুন, বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। রবিবার (২৮ জুন ২০২৬) মৌলভীবাজার কোর্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি জিআর মামলা নং-৩৪৯/২২-এর মাদক মামলার পলাতক আসামি ছিলেন। পুলিশ জানায়, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলামের নির্দেশনায় এসআই রানা সঙ্গীয় ফোর্স নিয়ে কোর্ট রোড এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর মিয়াকে আটক করেন। আটক জাহাঙ্গীর মিয়া মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীরের মাদক ব্যবসা ও কর্মকা-ে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী এর আগে মৌলভীবাজারের পুলিশ সুপারের কাছে জাহাঙ্গীর ও তার সহযোগী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তবে অভিযোগের পরও তার মাদক ব্যবসা বন্ধ হয়নি বলে স্থানীয়দের দাবি।