অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন উপজেলার ফুল্লশ্রী মুক্ত
স্কাউটস দলের আয়োজনে দলের প্রতিষ্ঠাতা শাহ আলমের উদ্যোগে উপজেলা সদরের আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমী,
আগৈলঝাড়া শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ ১৩টি বিদ্যালয়ে আন্তর্জাতিক মাদক
বিরোধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার,
আগৈলঝাড়া বিএইচপি একাডেমীর প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রী, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল
ইসলাম ও শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ।
