পাবনা সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

খালেদ আহমেদ :

পাবনা সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে উদ্বোধন হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্রদলের আহ্বায়ক
কামরুজ্জামান প্রিন্স,পাবনা জেলা ক্রীড়া সংস্থার
সাধারণ সম্পাদক মাসুদ রানা ও সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নূর-আল-ফাহাদ প্রান্তিক।
টুর্নামেন্টে পাবনা সদর উপজেলার বিভিন্ন এলাকার ৩২টি দল অংশগ্রহণ করেছে। আগামী ১৪ দিনব্যাপী নকআউট পদ্ধতিতে খেলাগুলো অনুষ্ঠিত হবে। প্রতিদিন উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
খেলাগুলো পাবনা মানসিক হাসপাতাল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে ক্রীড়াচর্চার প্রসার, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এর। এ সময় তিনি বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেবেন।
আয়োজকরা সকল ক্রীড়াপ্রেমী দর্শককে খেলা উপভোগ ও টুর্নামেন্ট সফল করতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।