সাঁথিয়া প্রতিনিধিঃ ক্যান্সারে আক্রান্ত আবুল কালাম (৫২) চিকিৎসা নিতে গিয়ে সব বিক্রি করে নিঃস্ব হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সে পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের উত্তর শোলাবাড়িয়া গ্রামের মৃত বাহের আলীর ছেলে।
আবুল কালাম জানান, তার মুখের ডান পাশে একটি ক্ষুদ্র ফোড়া হয়। সেটা গলে আস্তে আস্তে বড় হতে থাকে। স্থানীয়ভাবে চিকিৎসা করালেও না সেরে বারতে থাকে। পরে রাজশাহী, ঢাকা বিশেষজ্ঞ ডাক্তার দেখালে অনেক পরীক্ষা নিরীক্ষা করে ক্যান্সার শনাক্ত হয়। ক্যান্সার চিকিৎসার জন্য রাজশাহী, ঢাকা ঘুরে অনেক চেষ্টার পর বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ঢাকায় ডাঃ আঃ মান্নান এর তত্বাবধায়নে ক্যামো থেরাপি নেয়া শুরু করেন। কালাম আরো জানান সমস্ত টাকা শেষ হলেও চিকিৎসা শেষ হচ্ছে না। চিকিৎসা, পথ্য, পরিবারের ভরনপোষণ নিয়ে অনাহারে অর্ধানাহারে দিন যাপন করছেন। সব কিছু চিকিৎসায় শেষ হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তিনি চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করছেন।
