নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে ˆবদ্যুতিক খুঁটিতে উঠে মামুন আলী (৩০) নামের এক চোরের মৃত্যু হয়েছে| গতকাল শুক্রবার (১৯ জুন) সকাল ৯টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়| ঘটনাটি ঘটে বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার হামিদকুড়া গোচর গ্রামেতে| পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আড়ানী পৌরসভার ২ ন¤^র ওয়ার্ডের হামিদকুড়া বিল এলাকায় পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমা ও তার চুরির চেষ্টা করেন মামুন আলী| এ সময় বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি খুঁটি থেকে নিচে পড়ে যান| ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে| ঘটনাস্থলে উপস্থিত নিহতের ভগ্নিপতি সোহরাব হোসেন জানান, মামুন দীর্ঘদিন ধরে মাদকের নেশা ও চুরির সঙ্গে জড়িত ছিলেন| নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, ¯^ামীর বেপরোয়া জীবনযাপনের কারণে তিনি সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকতেন| তিনি ঈশ্বরদী ইপিজেডে চাকরি করেন| তাদের এক মেয়ে ও এক ছেলে ( রয়েছে|এবিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, কয়েকদিন ধরে এলাকায় লোডশেডিং চলছিল| এই সুযোগে রাতের কোনো এক সময়ে বিদ্যুতের খুঁটিতে উঠে মামুন| খুঁটিতে থাকা তার চুরির চেষ্টা করেন| এ সময় খুঁটিতে বিদ্যুৎ প্রবাহ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান| এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে| এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে|#
