মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে প্রশিক্ষক/মেন্টর ˆতরিবিষযক দিনব্যাপী প্রশিক্ষণ, “মাদকাসক্তিমুক্ত শিক্ষাঙ্গন তথা সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি-২০২৬, অনুষ্ঠিত হয়েছে | আজ ১৮ জুন জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ৯ ঘটিকায় অনুষ্ঠিত প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন| প্রশিক্ষণে মাদকদ্রব্যের অপব্যবহার, প্রতিরোধ, নিরাময়, মাদকাসক্তি মুক্ত ভবিষ্যৎ প্রজন্ম ˆতরি, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি, ঝুঁকিপূর্ণ আচরণ শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক কার্যক্রম বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করা হয়| প্রশিক্ষণে বিশেষ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজারের উপ-পরিচালক মোঃ ফারুক আলম| মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার এর উপপরিচালক মোঃ রাশেদুজ্জামান| উপস্থিত ছিলেন- জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, মৌলভীবাজার এর পরিদর্শক মো: আমিরুজ্জামান, পরিদর্শক অমর কুমার সেন| বক্তব্য রাখেন- ˆদনিক মানবজমিন মৌলভীবাজার এর স্টাফ রির্পোটার মু.ইমাদ উদ-দীন, চ্যানেল ওয়ান এর জেলা প্রতিনিধি মো: শাহজাহান মিয়া, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ, মৌলভীবাজার২৪ এর সম্পাদক ও এশিয়ান টিভি জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল প্রমুখ| সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন- বিভিন্ন মসজিদের ইমাম এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ| দুপুর ১২ ঘটিকায় অনুষ্ঠিত “মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন তথা সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক কর্মশালায় আলোচকগণ বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমšি^ত উদ্যোগ অপরিহার্য| শিক্ষার্থীদের ˆনতিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং ইতিবাচক জীবনদর্শন গড়ে তোলার মাধ্যমে মাদকের বিস্তার রোধ করা সম্ভব| বিকেল ৩ ঘটিকায় গণশুনানি-২০২৬ এ বিভিন্ন সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন| গণশুনানিতে সেবা প্রদান প্রক্রিয়া আরও সহজ, ¯^চ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে অংশগ্রহণকারীদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়| অনুষ্ঠানে বক্তারা মাদকবিরোধী আন্দোলনকে সামাজিক আন্দোলনে রূপান্তরের আহ্বান জানিযে বলেন, ‘মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ুন| শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি জনসম্পৃক্ততা বৃদ্ধি করে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়|
