চাটমোহরে গ্রাম্য আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহরে গ্রাম্য আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। গ্রাম্য আদালতের উপজেলা সমন্বয়কারী শফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি। কর্মশালায় গ্রাম্য আদালতের কার্যক্রম সম্পর্কে ভিডিও প্রদর্শন করা হয়। দিনব্যাপী কর্মশালায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি মোঃ হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, এনজিও প্রতিষ্ঠান এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জু, হারডার নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমসহ সরকারি কর্মকর্তা, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।