জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চন্দন কর উপজেলার বিভিন্ন এলাকার সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে তিনি হরিপুর উপজেলার ২ নম্বর আমগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
পরিদর্শনকালে ইউএনও চন্দন কর আমগাঁও ইউনিয়নের বিভিন্ন কবরস্থান, শ্মশান এবং মাদ্রাসার সার্বিক অবস্থা ঘুরে দেখেন। এ সময় তিনি প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, বর্তমান পরিস্থিতি ও নানা সমস্যার খোঁজখবর নেন এবং স্থানীয় সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা প্রকৌশলী হাসিনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
