মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সদর উপজেলা কমিটির সাবেক সভাপতি মোঃ ইউসূফ মিয়ার আকস্মিক মৃত্যুতে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন গত ১০ নভেম্বর দিবাগত রাত ৩ টার দিকে মোঃ ইউসূফ মিয়া তীব্র বুকে ব্যাথ্যায় আক্রান্ত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর আকস্মিক মৃত্যু সংবাদ হোটেল শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। উল্লেখ প্রয়াত মোঃ ইউসূফ দীর্ঘদিন শহরের পশ্চিমবাজার এলাকার কুমিল্লা হোটেলে শ্রমিক হিসেবে সুনামের সাথে চাকুরি করেছেন। তিনি একজন জেষ্ঠ্য শ্রমিক হিসেবে তরুণ হোটেল শ্রমিকদের সাথে অবিভাবকসুলভ আচরণ করতেন। তিনি হোটেল শ্রমিক ইউনিয়নের সদর উপজেলা কমিটির সভাপতি হিসেবে হোটেল সেক্টরে নি¤œতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন, মে দিবসে ছুটি কার্যকর ইত্যাদি দাবি আদায়ে যথাসাধ্য সক্রিয় ভূমিকা পালন করে গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও নেতাকর্মী রেখে গেছেন। ১১ নভেম্বর বাদ আছর কুলাউড়া উপজেলার নিজবাড়ীর রবিরবাজার এলাকায় জানাজা শেষে তাঁকে কবর দেওয়া হবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।
