আতাইকুলায় স্কুল ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন, দোকান, বাড়ীঘর ভাংচুর, লুটপাট

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি*
পাবনার সাঁথিয়ার আড়িয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন করেন ছাত্র ছাত্রী ও এলাকাবাসী। এসময় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত কাশেমের বাড়ি ভাংচুর লুটপাটসহ পাশের ৪ টি বাড়ি ও আত্মীয় মাইক্রোবাস ভাংচুর করা হয়েছে। পুলিশী হস্তক্ষেপে শান্ত করেছে।
এলাকায় পুলিশী পাহারা জোরদার করা হয়েছে। ঘটনাটি ১৪ জুন রবিবার সকাল ১১ টার দিকে।
স্থানীয় ও মামলা সুত্রে জানা যায় গত ১১ জুন বৃহস্পতিবার সাঁথিয়া উপজেলার আড়িয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রী (১৩) স্কুল ছুটি হলে বাড়ী যাচ্ছিল। আড়িয়াডাঙ্গী বাজারের মুদি দোকানী আড়িয়াডাঙ্গী গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে আবুল কাশেম ওই ছাত্রীকে জোর পুর্বক দোকানে নিয়ে শ্লীলতাহানি করে। ছাত্রী বাড়ী গিয়ে তার মাকে ঘটনা বললে ছাত্রীর মা বাদী হয়ে আতাইকুলা থানা মামলা দায়ের করেন। গত দুই দিন ছুটির পর রবিবার স্কুল খুললে শিক্ষক, ছাত্র ছাত্রী ও এলাকাবাসী কাশেমের বিচার দাবীতে মানববন্ধন করেন। মানববন্ধনে কাশেমের ফাঁসিসহ দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা।
বিক্ষুব্ধ জনতা আড়িয়াডাঙ্গী বাজারে কাশেমের মুদী দোকান, বাচ্চুর চায়ের দোকান ভাংচুর করে। পরে কাশেমের বাড়ি ভাংচুর লুটপাট করে আগুন দেয়। এসময় কাশেমের অপর ভাই মাসুদ, সাদ্দামের বাড়ী ও প্রতিবেশী সজীবের বাড়ি ভাংচুর করে। এছাড়াও তার আত্মীয় শাকিলের মাইক্রোবাস ভাংচুর করে। আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।
কাশেম উক্ত ইউনিয়নের ৭ নং ওয়াড যুবদলের সহসভাপতি বলে জানান উক্ত ওয়াড সভাপতি অলিউল্লাহ। তিনিও সুষ্ঠু বিচার দাবী করেন।
আড়িয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফাজুল বলেন তার ছাত্রীর শ্লীলতাহানির বিচার দাবীতে মানববন্ধন করেছেন। ছাত্র ছাত্রীরা মানববন্ধনে বিচার দাবী করেন।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ ওসি মজিবুর রহমান জানান ছাত্রীর মা বাদী হয়ে গত বৃহস্পতিবার থানায় মামলা করেন। আসামি পলাতক রয়েছে। আসামি দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।