২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলা পরিষদ এর আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১৩ জুন দুপুরে মৌলভীবাজার জেলা পরিষদ চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন- মৌলভীবাজার জেলা পরিষদ
প্রশাসক মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা বেগম শামীমা খন্দকার, জেলা পরিষদ এর সহকারী প্রকৌশলী (সিভিল), স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়- ইঞ্জি: মো: মাসুম হোসেন, সাঁটলিপিকার মলয় কান্ত
দেবনাথ। জানা গেছে- বিএনপির নির্বাচনী অন্যতম অঙ্গিকার ছিলো-ক্ষমতায় এলে সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে। পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আগামী ৫ বছরে এই বৃহৎ বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে দেশের ১৪৯টি উপজেলায় দেড় কোটি চারা রোপন করা হবে।