সাঁথিয়ায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা

সাঁথিয়া প্রতিনিধিঃ
“কৃষিই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারীতে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অফিসার জোনায়েদ আল সাদী কৃষি সম্প্রসারণ অফিসারের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পেঁয়াজ, রসুন, মরিচ, আাদা, হলুদসহ বিভিন্ন মসলার চাষ, ফলন বৃদ্ধি, জৈবসার, রাসায়নিক সার প্রয়োগ ও লাভবান হওয়ার বিষয় নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ট্রেনিং অফিসার সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নুরে আলম অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) খামারবাড়ি পাবনা, রাফিউল ইসলাম অতিরিক্ত উপপরিচালক (শস্য) খামারবাড়ি পাবনা, আইভি সুলতানা কৃষি সম্প্রসারণ অফিসার সাঁথিয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম, মনিরুল ইসলাম। কৃষকদের মধ্যে বক্তব্য দেন জহুরুল ইসলাম প্রমুখ। উক্ত কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভাটি পরিচালনা করেন প্রশান্ত কুমার দাস উপসহকারি কৃষি কর্মকর্তা সাঁথিয়া।