আবু ইসহাক : সাঁথিয়ার নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারী হাটখোলায় গতকাল ৮ জুন সোমবার সকাল ১১ টায় এক আড়ম্বরপুর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এমএস গ্রুপ অপ কোম্পানির পক্ষ থেকে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও খাতা কলম প্রদান করা হয়েছে।
উপজেলার নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ আজিমউদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপবৃত্তি প্রদান করেন মোঃ মাহবুবুল আলম ফারুক এমডি এমএস কোম্পানি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন মাসুদ রানা মাছিম প্রধান সমন্নয়ক নন্দনপুর ইউনিয়ন বিএনপি’ শাখা, বজলুর রহমান ২ য় সমন্নয়ক নন্দনপুর ইউনিয়ন বিএনপি’ শাখা, মোস্তাফিজুর রহমান মজনু বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবকসহ এলাকার সুধী জন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আঃ হান্নান ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
