ওসমান গনি বেড়া পাবনা
পাবনার বেড়ায় জিলহক, শফিকুল , দেলোয়ার , সাদ্দাম সাইফুল, আলাউদ্দিন, আলিম এবং শুকুর আলি নামে ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
রোববার (৭ জুন) দিবাগত মধ্যেরাত গোপন সংবাদের ভিত্তিতে বেড়া থানা এলাকার তাস এবং জুয়ার আসরে বিশেষ অভিযানে তাদের আটক করেছে পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
বেড়া মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার।তিনি আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে এলাকায় জুয়া ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
