সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের আহ্বায়ক এ মান্নান আকন্দের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সদস্যরা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজের উন্নয়ন এবং জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য শাহ মো. রেদওয়ানুর রহমান, ঈমাম আলী মামুন, ইমদাদুল হক, শহিদার রহমান জাহাঙ্গীর, হযরত বেল্লাল, রুবেল মিয়া, আব্দুল মতিন, আলাউদ্দিন মজুমদার শাহীন, রানা বিশ্বাস, মোজাফফর হোসেন, শামীম মিয়া, আনিসুর রহমান আগুন, রেজাউল করিম, দেলেয়ার হোসাইন, শফিকুল ইসলাম, নুরুল আখতার মজনু, মামুনুর রশিদ রনি ও সাকিব সরকার প্রমুখ।

বক্তারা বলেন, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সকল সদস্যকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

সভায় প্রেসক্লাবের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় এবং তা নিয়ে সদস্যদের মধ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন, সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচি গ্রহণের বিষয়ে সিদ্ধান্তমূলক আলোচনা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্য সচিব আতাউর রহমান মুকুল।