মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহর উপজেলার মির্জাপুর ডিগ্রী কলেজ চত্বরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বসন্ত মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায়
প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও
পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী কৃষিবিদ হাসান জাফির তুহিন। মেলা উদযাপন কমিটির সভাপতি
মোঃ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক
সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সেলিম রেজা, নিমাইচড়া ইউনিয়ন বিএনপির সাবেক
সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহাদত হোসেন, মির্জাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আঃ হাই সিদ্দীকি, মেলা উদযাপন
কমিটির সাধারণ সম্পাদক রুবেল রানা প্রমুখ।
