রাজনগরে জোরপূর্বক বড় ভাইয়ের মালিকানাধীন গাছ কেটে নিলো ছোট ভাই : থানায় অভিযোগ দায়ের

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : রাজনগর উপজেলাধীন ৫নং রাজনগর ইউনিয়নের গয়ঘড় গ্রামে সম্পত্তির পূর্ব বিরোধের জের ধরে জোরপূর্বক বড় ভাইয়ের মালিকানাধীন গাছ – বাঁশ ও অন্যান্য ফসলাদি কেটে নেয়ার অভিযোগ উঠেছে মো: আজম খান (৬০), তার স্ত্রী হাসিনা আক্তার কলি (৫৫),উজ্জল খান (৪০), আবজল খান (৩৫)গংদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বড় ভাই মো: আজমল খান বাদী হয়ে রাজনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছে। ভুক্তভোগী মো: আজমল খান জানান- জমি সংক্রান্ত পূর্ব বিরোধীয় মামলা মৌলভীবাজার বিজ্ঞ আদালতে চলমান। সর্বশেষ গত ২২ এপ্রিল-২০২৬ইং, বিকালে আমার মালিকানাধীন রেন্টি গাছ মো: আজম খানসহ তার সঙ্গীয় লোকজন কাটিয়া নিয়া যায়। এ সময় বাঁধা সৃষ্টি করলে আমাকে প্রাণে মারার জন্য উদ্যত্ত হইলে আমি প্রাণ রক্ষার্থে ঘটনাস্থল ত্যাগ করে জরুরী সেবা-৯৯৯-এ কল করি। রাজনগর থানার এস.আই প্রদ্যুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উভয়ের বিরোধীয় বিষয়টি মীমাৎসার স্বার্থে বিবাদীদের কাগজপত্র নিয়ে থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেন। কিন্তু, বিাবাদী পক্ষ, অর্থাৎ মো: আজম খানগংরা থানায় উপস্থিত হন নি। রাজনগর থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে পরবর্তীতে, এএসআই ছবির উদ্দিন একই ভাবে সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পান এবং থানার অফিসার ইনচার্জ-কে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করেন। কিন্তু বিবাদী পক্ষ বিরোধীয় বিষয়টি মীমাৎসা না করে উল্টো পুলিশ-কে থানায় যাওয়ার আইন দেখাতে বলেন। ভুক্তভোগী আরো জানান- এ বিষয়টি- মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, রাজনগর থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন আহমদ, বর্তমান ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান এনামুল হক চৌধুরী ও আজিজুল হক রিপনসহ গন্যমান্য লোকজন বিষয়টি মীমাৎসার চেষ্টা করেন। কিন্তু, বাদী পক্ষের অসহযোগীতার কারণে তা সম্ভব হয় নি। সর্বশেষ- গত ১৪ মে-২০২৬ইং, একই ভাবে লোকজন নিয়ে গাছ-গাছালি কাটা শুরু করলে ভুক্তভোগী পুনরায় জরুরী সেবা-৯৯৯-এ কল করেন। এসআই জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করেন ঘটনার সত্যতা পান। এবং উভয়ের বিরোধীয় বিষয়টি মীমাৎসার স্বার্থে বিবাদীদের কাগজপত্র নিয়ে থানায় আসারর জন্য অনুরোধ করেন। পরবর্তীতে বিবাদী পক্ষ আজম খানগং থানায় উপস্থিত হয়ে, এক সপ্তাহের সময় প্রার্থনা করেন।