লালমনিরহাটে অ্যাসেট প্রজেক্ট শর্ট কোর্স ৮ম সাইকেল প্রশিক্ষণ উপকরন বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাটে “একটাই লক্ষ্য হতে হবে দক্ষ, কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মেলে” প্রতিপাদ্যকে সামনে রেখে অ্যাসেট প্রজেক্ট এর আওতায় (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ধরলা ভবন হলরুমে লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে এ প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ ইসরাইল হোসেন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা। এ সময় লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ উপকরণ বিতরণ করা হয়।