আতাইকুলায় ইয়াবা, জুয়ারিসহ ১১ আসামী আটক

সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার আতাইকুলা থানা পুলিশ গোপন অভিযান চালিয়ে গত দুই দিনে ৫ জুয়ারু, ৩৫ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৫ আসামীকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে।
থানা সুত্রে জানা যায়, থানার ওসির দিক নির্দেশনা অনুযায়ী অফিসারগন গোপন অভিযান চালিয়ে গত শুক্রবার দুপুরে থানার সাদুল্লাপুর থেকে ৫ জুয়ারীকে আটক করে। এবং থানার বিভিন্ন এলাকা হতে ওয়ারেন্টভুক্ত ৫ আসামী আটক করে তাদের পাবনা জেলহাজতে প্রেরন করা হয়। এছাড়াও একই দিন রাতে বিশেষ অভিযান চালিয়ে থানার বনগ্রাম বাজার থেকে নিশান নামের এক মাদক কারবারিকে ৩৫ পিস ইয়াবাসহ আটক করে। সে থানার কুমিরগারী গ্রামের আঃ ছালামের ছেলে। থানায় মাদক মামলায় শনিবার আদালতে প্রেরন করা হয়েছে। আতাইকুলা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মজিবর রহমান জানান নিশান পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় আরো মাদক মামলা রয়েছে। তিনি আরো বলেন থানায় মাদক, জুয়াসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে।