এবাদত আলী
বাংলাদেশ সাহিত্য পরিষদ পাবনা জেলা শাখার পক্ষ হতে আমাকে (সাংবাদিক ও কলামিস্ট এবাদত আলীকে) সংবর্ধনা দেওয়া হবে বলে সাহিত্য পরিষদের জেলা শাখার সভাপতি প্রফেসর আব্দুল করিম আমাকে জানালেন। আমিসহ আরো বেশ কজনকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সংবর্ধনা দেওয়া হবে। এই উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হবে বলে বাংলাদেশ সাহিত্য পরিষদ পাবনা জেলা শাখার সেক্রেটারী গোলাম রব্বানী জানালেন এবং আমার নিকট একটি কবিতা চাইলেন।
আমি আমার লেখা কবিতা ‘‘ জোসনার জন্য’ যথাসময়ে তাঁর নিকট জমা দেই ।
২০১২ সালের ২০ ফেব্রুয়ারি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
উক্ত তারিখে পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ সাহিত্য পরিষদের পাবনা জেলা শাখার সভাপতি প্রফেসর আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ‘ স্মরণিকা ‘‘ মেধা ও মননে’’র মোড়ক উন্মোচন এবং সাংবাদিক, লেখক ও গুণীজনদের হাতে সন্মাননা ক্রেষ্ট তুলে দেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর কামরুজ্জামান। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মুহাম্মদ নুরন্নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ মনোয়ার হোসেন জাহেদী। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রফেসর আব্দুস সামাদ, কৃষিবিদ জাফর সাদেক, কবি ইদরিস আলী প্রমুখ।
সাংবাদিকতায় সন্মাননা ক্রেস্ট পাবার পর তাঁকে তাঁর অনুভূতি ব্যক্ত করতে বলা হলে সাংবাদিক ও কলামিস্ট এবাদত আলী বলেন, বাংলাদেশ সাহিত্য পরিষদ পাবনা জেলা শাখার পক্ষ হতে আজ আমাকে সন্মাননা প্রদান করায় খোলেখি ও সাংবদিকতার ক্ষেত্রে আমাকে পেরণা যোগাবে।
১৯৭৮ সাল হতে আমার সাংবাদিকতার হাতে খড়ি। লেখালেখির অভ্যাস তার অনেক আগে থেকেই । এবাদত আলী আরো বলেন ১৯৭৮ সালে আটঘরিয়া থানার কৃতি সন্তান আমিরুল ইসলাম রাঙা ও অন্যান্যদের প্রচেষ্টায় আটঘরিয়া প্রেসক্লাব গঠন করা হলে তিনি আটঘরিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি আটঘরিয়া শাখার সভাপতি নির্বাচিত হন। পরে তাকে আটঘরিয়া প্রেসক্লাবের আজীবন সদস্য পদ প্রদান করা হয়।
১৯৭২ সালে শাহজাদপুর হতে সাইফুদ্দি চৌধুরির সম্পাদনায় প্র্রকাশিত ‘‘গণ বাংলা’’ পত্রিকার উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করেন
তিনি দৈনিক আজাদ, দৈনিক স্ফুলিঙ্গ, দৈনিক বাংলার বাণী, দৈনিক ভোরের কাগজ এর আটঘরিয়া প্রতিনিধি এবং কলাম লেখক হিসেবে নিযুক্ত ছিলেন। পাবনা থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘‘বিবৃতি’’ (পরে দৈনিক বিবৃতি), দৈনিক ‘‘ নির্ভর” পত্রিকার নিয়মিত কলাম লেখক।
বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের প্রাত্যহিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘‘ স্পন্দন’’ এ তার একাধিক কথিকা প্রচারিত হয়েছে। একজন প্রতিষ্ঠিত সাংবাদিক হিসেবে তিনি ১৯৯৫ সালে ঐতিহ্যবাহি পাবনা
প্রেসক্লাবের সদস্য পদ লাভ করেন। তিনি তথায় একাধিকবার কার্যনিবাহী পরিষদের সদস্য নির্বাচিত হন এবং দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি দৈনিক চাঁদনী বাজার এর পাবনা ব্যুরো প্রতিনিধি ও কলাম লেখক। এছাড়া দৈনিক প্রথম আলো, দৈনিক করতোয়া, দৈনিক আজকালের খবর, দৈনিক যুগের কথা পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। পাবনা থেকে প্রকাশিত দৈনিক ইছামতি, দৈনিক সিনসা, পত্রিকায় কলাম লিখে থাকেন।
এই বছরেই অর্থাৎ ২০১২ সালের মার্চ মাসে মির্জা গোলাম রব্বানী এবারেও সাংবাদিকতায় আমাকে সন্মাননা দেবে বলে জানালে আমি যোগাযোগ করি।
মির্জা শমসের আলী স্মরণ পরিষদের উদ্যোগে ‘মা আমার পৃথিবী’ গ্রন্থের মোড়ক উন্মোচন, লেখক ও গুণীজন সংবর্ধনা উপলক্ষে ২ মার্চ ২০১২,শুক্রবার পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত স্মরণ পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক প্রাবন্ধিক মির্জা গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ‘ মা আমার পৃথিবী’ গ্রন্থের মোড়ক উন্মোচন এবং লেখক ও গুণীজনদের হাতে সন্মাননা ক্রেষ্ট তুলে দেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর কামরুজ্জামান। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মুহাম্মদ নুরন্নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ মনোয়ার হোসেন জাহেদী। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রফেসর আব্দুস সামাদ, প্রফেসর আখতারুজ্জামান, মুক্তিযোদ্ধা ছানা উল্লাহ, কৃষিবিদ জাফর সাদেক, কবি ইদরিস আলী, কবি বাবল মাহফুজ, এল জি নবী প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রতিবারের ন্যায় এবারও ১৫ জন কৃতি ব্যক্তিকে মির্জা শমসের আলী স্মরণ পরিষদ পদক -২০১২ প্রদান করা হয়। পদক প্রাপ্ত গুণীজন হলেন শিক্ষা ক্ষেত্রে অধ্যক্ষ আবুল কাশেম, সাংবাদিকতায় এবাদত আলী, কৃষিতে কৃষিবিদ জাফর সাদেক, চিকিৎসা সেবায় ডা. সরোয়ার জাহান ফয়েজ, প্রবন্ধে শামসুন্নাহার বর্ণা এবং কাব্যে বেগম হোসনে আরা চৌধুরী, অধ্যক্ষ এনামূল হক টগর, আলহাজ এডভোকেট আজিজুল হক, মুহাম্মদ বদরুদ্দোজা, বাবল মাহফুজ, মো: সানা উল্লাহ, আলমগীর কবির হৃদয়, অধ্যক্ষ মো: জিয়াউল হক, কবি এম এম মোসলেহ এবং কবি নুরুজ্জামান মুসাফির। এছাড়া দৈনিক সিনসা পত্রিকার ৮ম বর্ষ পূর্তি ও সন্মাননা অনুষ্ঠানে সাংবাদিক ও কলামিস্ট এবাদত আলীকে সিনসা কলাম লেখক সন্মাননা-২০১৩ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।(ক্রমশঃ)
(লেখক: সাংবাদিক ও কলামিস্ট)
এবাদত আলী,সাংবাদিক ও কলামিস্ট ,প্রতিষ্ঠাতা সভাপতি,আটঘরিয়া প্রেসক্লাব ও সদস্য পাবনা প্রেসক্লাব।
তারিখ: ১৬/০৫/২০২৬.
