বেড়ায় ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ওসমান গনি বেড়া পাবনা
পাবনার বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ড্রাগ লাইসেন্স আন রিনিউয়ের অপরাধে নিউ ফয়সাল ফার্মেসী এবং মেডিসিন কর্নার নামে দুটি ওষুধের দোকানে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩মে) দুপুরে বেড়া পৌর এলাকার কানাইবাড়ি মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। জানা যায়,উক্ত দুটি দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ড্রাগ লাইসেন্স আনরিনিউ অবস্থায় প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া গেলে, ওষুধ ও কসমেটিক আইনের ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন, পরবর্তীতে এ ধরনের অভিযোগের প্রমাণ পাওয়া গেলে কঠোর শাস্তির আওতায় আনা হবে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।এ সময় জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তর ড্রাগ ইন্সপেক্টর মাহমুদুল হাসান ও বেড়া মডেল থানা পুলিশ সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।