কামরুল হাসান, টাংগাইল প্রতিনিধ : টাঙ্গাইলের কালিহাতীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ১ টার দিকে কালিহাতীর রাজাবাড়ী রেলগেট এলাকায় ঢাকা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়।
আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই জসিম উদ্দিন বলেন, কালিহাতীর রাজাবাড়ি রেলগেট এলাকায় ঢাকা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে এক শিশু গুরুতর আহত হয়। রেলগেট ম্যান অন্তত আলী স্থানীয়দের সহতায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে রয়েছে। ওই শিশুর পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
