ওসমান গনি বেড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার বেড়ায় পটল বোঝাই একটি ভ্যানগাড়ির ধাক্কায় মিথিলা আক্তার(৫) নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
(১৪ মে)বুধবার সকালে উপজেলার ডাকবাংলো বৃশালিকা ঘাট আঞ্চলিক সড়কের পোর্ট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। থানা সূত্রে জানা যায়, সিঅ্যান্ডবি কাঁচামালের আড়ত থেকে একটি ভ্যান গাড়ি পটল বোঝাই করে আসছিল।এক পর্যায়ে ওই এলাকায় ভ্যান গাড়িটি পৌঁছালে চলন্ত গাড়ির সামনে দিয়ে শিশুটি দৌড় দিলে ভ্যান গাড়ির সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত মেয়েটিকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র ঘটনা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি এ প্রতিবেদককে জানিয়েছেন। এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে নিহত শিশুটি বেড়া পৌর এলাকার কাগমাইর পাড়ার সিরাজুল ইসলামের মেয়ে।
