মোঃ নূরুল ইসলাম, চটমোহর (পাবনা)
পাবনার চাটমোহরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম রব্বান আলী ( ৬০)। রব্বান আলী উপজেলার মূলগ্রাম ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত আক্কেল প্রামানিকের ছেলে।
বুধবার (১৩ মে) দুপুর আড়াই টার দিকে ওই এলাকার মহেশখালি মাঠে এ দূর্ঘটনা ঘটে।
পরিবার ও এলাকাবাসীর সুত্রে জানা গেছে, নিহত রব্বান আলী সকাল ১১ টার দিকে মহেশপুর গ্রামের বিলে পাটের জমিতে আগাছা পরিস্কার করতে যায়। এরপর দুপুরে আকস্মিক কালবৈশাখী ঝড়সহ বজ্রপাত শুরু হয়। এমন সময় সে বাড়ি উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ওই ইউনিয়নের প্রশাসক সোহেল রানা।
