ওসমান গনি বেড়া পাবনা
পাবনার বেড়া সরকারি কলেজ অডিটোরিয়াম রুমে (১২ মে) মঙ্গলবার সকালে “সমতায় তারুণ্য ” প্রকল্পের আওতায় ইনক্লুসিভ ইন্টারঅ্যাক্টিভ ক্যাপাসিটি বিল্ডিং ডিসকাশন শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটির আয়োজন করে
ভলেন্টিয়ার ফর বাংলাদেশ
পাবনা জেলা।অনুষ্ঠানের উদ্বোধন করেন বেড়া সরকারি কলেজের অধ্যক্ষ জনাব মো.আব্দুর রাজ্জাক। উদ্বোধনী বক্তব্যে তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সময়ে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও সচেতনতা বিষয়ে জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের ইতিবাচক নেতৃত্ব ও সচেতনতাই একটি বৈষম্যহীন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক মো. আজাদসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। কর্মশালায় জেন্ডার স্টেরিওটাইপ, ডিজিটাল সেফটি, মিডিয়া লিটারেসি এবং অ্যাডভোকেসি বিষয়ে অংশ গ্রহণকারীদের প্রশিক্ষণ ও ইন্টার অ্যাকটিভ আলোচনার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হয়।
বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে তরুণদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ সম্পর্কে সচেতন হওয়া জরুরি। একইসঙ্গে জেন্ডার বৈষম্য দূর করে সমতা ও সহনশীলতার পরিবেশ তৈরিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।দিনব্যাপী কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। প্রাণবন্ত অংশগ্রহণ, মতবিনিময় ও শিক্ষামূলক কার্যক্রমের মধ্য দিয়ে কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তরুণদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
