চাটমোহরে বায়তুল হিকমাহ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আলী আছগার

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহর পৌর সদরের ছোটশালিখা মহল্লায় বায়তুল হিকমাহ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মওলানা মোঃ আলী আছগার।

এ উপলক্ষে মঙ্গলবার (১২ মে) বিকেল সাড়ে ৫টায় সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মওলানা আলী আছগার। মসজিদ কমিটির সভাপতি সাবেদুল ইসলামের সভাপতিত্বে ও জামায়াত নেতা সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মওলানা মোঃ হাবিবুর রহমান, বালুচর-ছোটশালিখা সমাজের সহ-সভাপতি রফিকুল ইসলাম সরকার, প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, হাফেজ মওলানা মোঃ আলতাব হোসাইন, মসজিদ কমিটির সেক্রেটরী শাহাদত হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যাপক মওলনা আলী আছগার ও অন্যান্য অতিথিবৃন্দ মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া করেন।