জাল ও নকল পে-ওর্ডার দাখিল মৌলভীবাজারে দুই ঠিকাদারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : ব্যাংকের নাম ব্যবহার করে “জাল ও নকল পে-ওর্ডার” দাখিলসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই ঠিকাদারী প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান স্বত্বাধিকারী-কে কালো তালিকাভুক্ত করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। গত ১০ মে, মৌলভীবাজার রেভিনিউ ডেপুটি কালেক্টর মো: জাহিদুল ইসলাম (রুটিন দায়িত্ব) স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা প্রদান করা হয়। জানা গেছে- দুই প্রতিষ্ঠানের মধ্যে- ১৪৩৩ বাংলা সনের সাধারণ বালুমহাল ইজারা কার্যক্রমের ১ম পর্যায়ে মৌলভীবাজার সদর উপজেলাধীন “মনুনদী আংশিক-১৯” এবং মনু নদী আংশিক-১২” বালুমহালের দরপত্রদাতা “মো: আব্দুর রহমান” (১ম শ্রেনীর তালিকাভুক্তির সনদ নম্বর-০৬/২০১৭ইং) “মেসার্স রহমান এন্টারপ্রাইজ”-কে, এনআরবিসি ব্যাংক, মৌলভীবাজার শাখা থেকে (পে-ওর্ডার নং- ৬৭৭৪৪৭৭, তারিখ : ২৯/০৩/২০২৬ইং, টাকার পরিমান- ১৩,১০,০০০/ এবং অপর- পে-ওর্ডার নং- ৬৭৭৪৪৭৬, তারিখ : ২৯/০৩/২০২৬ইং, টাকার পরিমান- ৮,১০,০০০/ টাকা) জামানত বাবদ পে-ওর্ডার নকল দাখিল করেন। এনআরবিসি ব্যাংক, মৌলভীবাজার শাখা থেকে প্রাপ্ত তদন্ত প্রতিবেদন এবং গত ০৬ এপ্রিল-২০২৬ইং জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির এক সভায় তাকে ৫ বছরের জন্য কালো তালিকাভুক্ত করার সিন্ধান্ত গ্রহন করা হয় এবং জাল ও নকল পে-ওর্ডার দাখিল করার অপরাধে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ (সংশোধিত-২০২৩ইং) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা,২০২৫ এবং জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সিন্ধাতে মো: আব্দুর রহমান এর বিরুদ্ধে আইনগত প্রদক্ষেপ গ্রহন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়। অপরদিকে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ (সংশোধিত-২০২৩ইং) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা,২০২৫ অনুযায়ী মেসার্স হক এগ্রে ইন্টারন্যাশনাল, ১ম শ্রেণীর তালিকাভুক্তির সনদ নম্বর-০২/২০২৪-২৫ইং-এর “নিয়ামুল হক তরফদার”-কে তিন বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হয়। একটি সুত্রে প্রকাশ- জালিয়াতি করা সুযোগ সন্ধানী অনেক ঠিকাদারেরা বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে জাল ও নকল পে-ওর্ডার দাখিলসহ বিভিন্ন অনিয়ম করে আসছেন।