লালমনিরহাটে কিস্তির টাকা দিতে বিলম্ব হওয়ার জুলুমবা্জ করে বৃদ্ধের গরু কেড়ে নিয়ে গেলো এনজিও

লালমনিরহাট প্রতিনিধি।
​লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ পানাতিটারী গ্রামে ঘটে যাওয়া একটি ঘটনা সকলের মানবিকতাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিও) নামক একটি এনজিওর মাঠকর্মীরা কিস্তির টাকা দিতে বিলম্ব হওয়ায় বৃদ্ধ আবু বক্কর সিদ্দিক ও সাহেরবানু বেগমের গোয়ালঘর থেকে জোরপূর্বক একটি গরু নিয়ে গেছেন।

​ভুক্তভোগী ও অসহায় বৃদ্ধ আবু বক্কর সিদ্দিক ও তার স্ত্রী সাহেরবানু জানিয়েছেন, ​কিস্তির টাকা দিতে দেরি হওয়ায় মাঠকর্মী মারুফা, রুবিয়া ও রেজোয়ানা মিলে জোর করে গোয়ালঘর থেকে তাদের গরুটি নিয়ে যান। স্থানীয়দের মতে, গরুটি ক্রয়ে সহায়তা করেছিল অন্য একটি এনজিও (ব্র্যাক), অথচ গায়ের জোরে সেটি নিয়ে গেল এসডিএফ এনজিও।

​ঋণ আদায়ের নামে এভাবে কারো শেষ সম্বল কেড়ে নেওয়া আইনত অপরাধ মনে করছেন এলাকাবািস। দেশের বর্তমান পরিস্থিতিতে যেখানে মানুষের খেয়ে-পরে বেঁচে থাকাই কঠিন, সেখানে কিস্তির জন্য এমন ‘জবরদস্তি’ কোনোভাবেই মেনে নেওয়া যায় জানান এলাকাবাসি। এলাকবাসি জানান,

​আমরা এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে দাবি জানাই যেন দ্রুত তদন্ত করে ভুক্তভোগী পরিবারটিকে তাদের গরু ফিরিয়ে দেওয়া হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।