সুন্দরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি পদত্যাগ

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি ওয়ার্ড শাখার সভাপতি ও সেক্রেটারি পদত্যাগ করেছেন।
পদত্যাগকারী নেতারা হলেন উপজেলার ১নং বামনডাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ড কমিটির সভাপতি মোঃ রবিউল ইসলাম এবং সেক্রেটারি মোঃ মমিনুল ইসলাম।
শনিবার সকালে বামনডাঙ্গা ইউনিয়নের হলমোড় কালিতলা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে নিজ নিজ পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
লিখিত ঘোষণাপত্রে তারা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তারা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৬নং ওয়ার্ড শাখার সভাপতি ও সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে বর্তমানে ব্যক্তিগত, পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

এ কারণে তারা স্বেচ্ছায়, সুস্থ মস্তিষ্কে এবং কারো প্ররোচনায় নয় নিজেদের সিদ্ধান্তে সংগঠনের সকল পদ-পদবী থেকে পদত্যাগ করেছেন বলে ঘোষণাপত্রে উল্লেখ করেন। একই সঙ্গে তারা উক্ত ঘোষণাপত্রে স্বাক্ষরও করেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।