বেড়ায় বসত বাড়িতে আগুন, লক্ষাধিক টাকার ক্ষতি

ওসমান গনি, বেড়া ( পাবনা)
পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চারমাথা সংলগ্ন নতুন পেচাকোলা গ্রামে গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ওই গ্রামে আনসার আলী মন্ডলের বাড়ির খড়ি ও গসির ঘর থেকে হঠাৎ আগুনের লেলিহান শেখা প্রতিবেশী সহ অনেক দূরের লোকজনের চোখে পড়ে। এসময় বাড়ির লোকজন অন্যঘরে গভীর ঘুমে বিভোর লোক জন চেঁচামেচির পড়েও বাড়ির গেট না খুললে,লোকজন গেট ভেঙে বাড়ির ভিতরে ঢুকে ঘুমন্ত লোকজন কে ডেকে তোলে এ সময় আশপাশের বিপুল পরিমাণ লোকজন আগুন নিভাতে ছুটে আসে এবং আগুন প্রায় নিয়ন্ত্রণে আসে এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা পানি দিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।
আগুনে ওই বাড়ির সতের হাত বাংলা ঘর সহ অন্য ঘরের কিছু অংশ ও গসি খড়ি সম্পুর্ন পুড়ে যায়। এতে লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে এবং ইলেকট্রিক সর্টসার্কিট থেকেআগুন লাগে বলে ওই বাড়ির মালিক আনসার আলী মন্ডলের ভাতিজা মিজানুর রহমান প্রতিবেদককে জানিয়েছেন।