ওসমান গনি, বেড়া (পাবনা)
আন্তর্জাতিক শ্রমিক দিবস ১লা মে উদযাপন উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বেড়া থানা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার নাকালিয়া বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ওয়ার্কার্স পার্টির থানা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুল বারীর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন থানা শাখার সাধারণ সম্পাদক কমরেড শ্রী সনত কুমার দাস, কমরেড আলতাফ হোসেন, কমরেড ফারুক আহমেদ, রফিকুল ইসলাম রবি, কমরেড সিরাজ প্রমুখ।
