কৈটোলার ঘিওর গ্রামে র‍্যাবের মাদক বিরোধী অভিযান: বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মা-ছেলে গ্রেপ্তার

ওসমান গনি, বেড়া (পাবনা)
বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নের ঘিওর গ্রামে র‍্যাবের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে (মা ও ছেলে) গ্রেপ্তার করেছে (র‍্যাব-১২)।
২৭ এপ্রিল সোমবার, গোপন সংবাদের ভিত্তিতে ওয়াহিদুজ্জামান, (এস) বিএন-এর নেতৃত্বে ঘিওরে এই অভিযান পরিচালনা করে। এসময় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে মোছাঃ নাছিমা বেগম (৪৫) ও তার ছেলে মোঃ ফাহিম সরদারকে (২০) হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় ১৪১ বোতল ইস্কাফ সিরাপ, ০৩ বোতল ফেন্সিডিল এবং ০৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
র‍্যাব-১২-এর কোম্পানি কমান্ডার লেঃ ওয়াহিদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৪(গ) ধারায় মামলা দায়ের করে বেড়া থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে র‍্যাবের এমন সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।