ওসমান গনি, বেড়া (পাবনা)
বর্ষা মৌসুম আসার আগেই পাবনার বেড়া উপজেলার নদীর তীরবর্তী বিভিন্ন এলাকা সমূহে নতুন নৌকা কেনা,তৈরি ও পুরাতন নৌকা মেরামতের ধুম পড়েছে। যমুনা নদীর তীরবর্তী এলাকা উপজেলার ডাকবাংলো ঘাট,মোহনগঞ্জ, মালদাহপাড়া,পেচাকোলা, নাকালিয়া, হরিরামপুর, মাছখালি,রাকসা,নাটিয়াবাড়িসহ, উপজেলার হাটুরিয়া নাকালিয়া নতুন ভারেঙ্গা, পুরান ভারেঙ্গা, এই তিনটি ইউনিয়নের রয়েছে বিস্তৃীর্ন চর অঞ্চল। এসব চর অঞ্চলের অধিকাংশ মানুষ কৃষি কাজ ও মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে আসছে বছরের পর বছর। এসব চর এলাকা থেকে বিভিন্ন কৃষি জাত ফসলাদি,বিভিন্ন হাট বাজারে আনা নেওয়া লোকজন পারাপার এবং মাছ শিকারের একমাত্র বাহন এই নৌকা। তাই প্রায় সারাবছরই এসব চর অঞ্চলের মানুষ নৌকার উপরেই নির্ভরশীল হয়ে পড়ায় এদের প্রয়োজন হয় ছোট বড় সব ধরনের নৌকা। এবারও চর অঞ্চলসহ বিভিন্ন নদী তীরবর্তী এলাকার অনেকেই বিভিন্ন হাট থেকে ছোট ছোট ডিঙ্গি নৌকা কেনাসহ বড় সাইজের নতুন নৌকা তৈরি এবং পুরাতন নৌকা গুলো মেরামত কাজে ব্যস্ত সময় পার করছে।
